১। মুঠোফোন.কমঃ
মোবাইল ফোন ও মোবাইল অপারেটরদের তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে রয়েছে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেটের তথ্য ও মোবাইল অপারেটরদের বিভিন্ন সংবাদ। শুধু তাই নয় www.muthofon.com ওয়েব সাইটটির মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে প্রশ্ন করে সমাধান পেতে পারেন। এখানে আপনি আপনার বাজেট অনুযায়ী সার্চের মাধ্যমে বিভিন্ন ব্রান্ডের অসংখ্য মোবাইল ফোন সেট থেকে আপনার কাঙ্ক্ষিত মোবাইল ফোন সেটটি সম্পর্কে সহজেই জানতে পারবেন। এছাড়া এ্যাডভান্স সার্চের মাধ্যমে আপনার চাহিদাসহ কনফিগারেশনযুক্ত মোবাইল ফোন সেটটিও আপনি সহজেই খুজে পাবেন। এই ওয়েব সাইটটির মাধ্যমে পুরনো অথবা নতুন ফোন ক্রয় ও বিক্রয় করা যায় এবং ফোন প্রেমীদের জন্য রয়েছে রিংটোন, ওয়ালপেপার, থিমস্ প্রভৃতি বিনামুল্যে ডাউনলোডের সুবিধা। ভিজিট করুন www.muthofon.com ওয়েবসাইটটিতে।
২। মোবাইল নাইন ডট কমঃ
একটি অ্যাপ্লিকেশন স্টোর ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম, থিম, জাভা গেম, সফটওয়্যার, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওয়ালপেপার, রিংটোন, এমপি থ্রী গান সহ আপনার প্রয়োজনীয় সহ সব কিছুই পাবেন এখানে। মোবাইল নাইন সাইট এর অল ডিভাইস অপশনে পাবেন মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যানড্রইড অ্যাপ্লিকেশন, থিম, জাভা মোবাইল গেম। সিলেক্ট ডিভাইসে পাবেন বিভিন্ন মোবাইল ডিভাইসের নাম। মোবাইল অ্যাপসে পাবেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, জাভা গেম, নকিয়া ৫২৩৩ অ্যাপ্লিকেশন সহ অন্যান্য মোবাইল এর অ্যাপস ভাণ্ডার। গেম, অ্যাপ্লিকেশন, বিনোদন, থিম, লঞ্চার থিম সহ মোবাইলের যাবতীয় সফটওয়্যার, গেমস, থিম, এমপি থ্রী গান সহ আপনার মোবাইল এর প্রয়োজনীয় সব কিছুই আপনি পেয়ে যাবেন www.mobile9.comএ। আপনি আপনার প্রয়োজন মত আনলিমিটেড ডাউনলোড করতে পারবেনwww.mobile9.com সাইট থেকে।
৩। মোবাইল বাজার ডট নেটঃ
এই সাইটটিতে শুধুমাত্র ব্র্যান্ড ভিত্তিক আলাদা আলাদা ক্যাটাগরীতে মোবাইল ফোনের কারিগরি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এখানে মোবাইল ফোনের মূল্য তালিকা দেওয়া নেই। এছাড়া মোবাইল ফোন সংক্রান্ত অল্প কিছু খবর, মোবাইল ফোনের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে তথ্য রয়েছে। এই সাইটটিতে বিশেষ এক ধরনের সার্চ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে পছন্দনীয় ব্র্যান্ড, কারিগরি বৈশিষ্ট্য ও বাজেট নির্ধারণ করে কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি সহজেই খুঁজে পাওয়া যায়। এখানে পুরাতন মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। ভিজিট করুন www.mobilebazar.net.
৪। মোবাইল মায়া ডট কমঃ
মোবাইল ফোনের তথ্য সম্বলিত এই সাইটটিতে ব্র্যান্ডভিত্তিক আলাদা আলাদা ক্যাটাগরীতে বিভিন্ন মডেলের মোবাইল ফোনের কারিগরি বৈশিষ্ট্য ও আপডেট মূল্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনের উপর বিভিন্ন ফিচার ও বিশেষ অফার রয়েছে এখানে। এই সাইটটিতে বিশেষ এক ধরনের সার্চ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে পছন্দনীয় ব্র্যান্ড, কারিগরি বৈশিষ্ট্য ও বাজেট নির্ধারণ করে কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি সহজেই খুঁজে পাওয়া যায়। এই সাইটটিতে মোবাইল ফোন সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা ও পুরাতন মোবাইল বিক্রির বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিজিট করুনwww.mobilemaya.com
৫। মোবাইল মেলা ডট কম ডট বিডিঃ
সকল ধরনের মোবাইল হ্যান্ডসেট-এর তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে সকল হ্যান্ডসেট-এর মূল্য সহ সম্পূর্ণ ফিচার রয়েছে। মোবাইল হ্যান্ডসেটগুলো ব্যান্ড অনুসারে ভাগ করা। যেসকল ব্যান্ড-এর সেট-এর তথ্য পাওয়া যায় সেগুলো হল – নকিয়া, সনি এরিকসন, স্যামসাং, এলজি, মোটারোলা, সিম্পনি, ফিলিপস, সিমেন্স, স্প্রিংন্ট, ম্যাক্সিমাস, ওয়ালটন, মাইক্রোম্যাক্স, ব্ল্যাকবেরি, বেনকিও সিমেন্স, এইচটিসি, আইফোন, টেকনো, সাজেম, ব্রিড, প্যানাসনিক, আই-মোবাইল, আসুস। এছাড়া অনলাইন ভিত্তিক মোবাইল সেট ক্রয়-বিক্রয় করার ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইটটি ভজিট করুন এই ঠিকানায়: www.mobilemela.com.bd.
৬। মোবাইল ফোন বিডি ডট কমঃ
মূলত সকল ধরনের মোবাইল হ্যান্ডসেট-এর তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে সকল হ্যান্ডসেট-এর মূল্য সহ সম্পূর্ণ ফিচার রয়েছে। মোবাইল হ্যান্ডসেটগুলো ব্যান্ড অনুসারে ভাগ করা। যেসকল ব্যান্ড-এর সেট-এর তথ্য পাওয়া যায় সেগুলো হল – নকিয়া, স্যামসাং, সিম্পনি, ওয়ালটন, সনি এরিকসন, মাইক্রোম্যাক্স, এইচটিসি, এলজি, ম্যাক্সিমাস, অ্যাপেল-আইফোন, ব্ল্যাকবেরি, কিংফিসার। এছাড়া মোবাইল ফোনের বিভিন্ন অপারেটর সম্পর্কে তথ্য রয়েছে। মোবাইল অপারেটরগুলোর ট্যারিফ, লেটেস্ট অফার, এফএনএফ, ইন্টারনেট ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং সম্পর্কে তথ্য রয়েছে। এছাড়া সাইটটিতে মোবাইল উপযোগী ওয়ালপেপার, রিংটোন, থিম, গেইম, সফটওয়ার ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে। এছাড়া অনলাইন ভিত্তিক মোবাইল সেট ক্রয়-বিক্রয় করার ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইটটি ভজিট করুন এই ঠিকানায়:www.mobilephonebd.com
৭। ঢাকা মোবাইল বিডিঃ
মূলত মোবাইল হ্যান্ডসেটের ইউটিলিটি ভিত্তিক একটি ওয়েবসাইট। এখানে যেকোনো মোবাইল হ্যান্ডসেটের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যার সমাধান পাওয়া যাবে। এছাড়া এখানে পাওয়া যাবে সকল ব্র্যান্ডের সেটের বিভিন্ন প্রোডাক্ট (অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার)। এই সাইটটিতে ফোরাম পোস্টিং –এর ব্যবস্থাও আছে, যার মাধ্যমে আপনি আপনার সেটের যেকোনো সমস্যার কথা উল্লেখ করতে পারবেন, এবং তার প্রেক্ষিতে আপনি আপনার সমাধানও পেয়ে যেতে পারেন। মোবাইলের ফ্ল্যাশ দেয়ার প্রয়োজন হলে, সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাশ ফাইলটিও আপনি খুজে পাবেন এখানে। সাইটের নিউজ সেকশনে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ও সার্ভিস বিষয়ক বিভিন্ন আপডেট নিউজ দেয়া হয়। ওয়েবসাইটটি ভিজিট করুন এই ঠিকানায়ঃwww.dhakamobilebd.com
৮। ওয়াপ টিপস ডট নেটঃ
ওয়েবসাইটটি যেকোনো অপারেটরের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত উপকারী একটি ওয়েবসাইট। এই সাইটটিতে গ্রামীণফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, রবি, টেলিটক ও সিটিসেল অপারেটরের বিভিন্ন অফার ও বিভিন্ন রকমের ট্রিক্স (বা টিপস) নিয়মিত আপডেট করা হয়। তাই সকল নেটওয়ের্কের খোঁজখবর পাওয়া যাবে এই এক জায়গায়, অযথা আর কাস্টোমার কেয়ারে যেতে হবে না। এছাড়া, এখানে আরও আছে কপম্পিউটার, মোবাইল, ফেসবুক ও গুগল সম্পর্কিত অনেক রকমের টিপস। সবশেষে ইউজফুল সার্ভিস নামে অপ্র একটি মেনু আছে, সেখানে পাওয়া যাবে আরও মজার ও উপকারী কিছু বিষয়। ওয়েবসাইটটির লিঙ্কঃ www.waptips.net
৯। ফিউশন বিডি ডট কমঃ
এটি মুলত ডাউনলোড সাইট। এখানে লেটেস্ট মিউজিক, ভিডিও, নাটক, এফএম রেডিও ইত্যাদি রয়েছে। ভিজিট করুন www.fusionbd.com. এছাড়া রয়েছে কোন ফাইল শেয়ার করার সুবিধা, এজন্যে ভিজিট করুন www.storage.fusionbd.com.এখানে আপনি ম্যাক্সিমাম ৮ মেগাবাইট সাইজ এর ফাইল আপলোড করে শেয়ার করতে পারবেন।
মোবাইল চ্যাট এর জন্যে রয়েছে www.bdforum.net, এখানে নতুন নতুন বন্ধু পেতে পারেন, আরও রয়েছে ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা, লাইভ কুইজ সহ অনেক কিছু।
তড়িৎ প্রকৌশল এর প্রাথমিক ও মৌলিক ধারণা মাতৃভাষা বাংলায় সর্বসাধারণের কাছে পৌঁছে দেবার জন্যে আমাদের এই প্রয়াস। আমরা চেষ্টা করব যথাসম্ভব সঠিক এবং নির্ভুল তথ্য দেবার। তারপরও আমরা মানুষ, চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে। আমাদের কোন ভুল আপনার দৃষ্টিগোচর হলে রেফারেন্স সহ ইনবক্স করবেন। আমরা শুধরে নিব। সাথে থাকবেন। ধন্যবাদ
Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts
Wednesday, 20 August 2014
Monday, 18 August 2014
নতুন মোবাইল কেনার আগে যা যা দেখে নিবেন
কাউকে যদি বলা হয়, কোনটা ছাড়া আপনি চলতে পারবেন না। সে যদি মোটামুটি ৩-৪ টার কথা বলে, তার মধ্যে অবশ্যই মোবাইল ফোনথাকবে, আমার মনে হয়। কারণ মোবাইল ফোন ছাড়া আসলেই বর্তমান যুগে আমাদের চলা অসম্ভব।
তাহলে সেই মোবাইল ফোন কেনার আগে একটু বাচ-বিচার করা লাগে কিনা?
আসুন দেখি কোন বিষয়গুলো মোবাইল ফোন কেনার আগে আমাদের ভেবে দেখা উচিত।
১. বাজেটঃ
মোবাইল কেনার আগে আমার মনে হয়, সবার বাজেটটা আগে ভাবা উচিত। কারণ একজন বাজেটের উপর ভর করেই-দেখতে পারে, ঐ বাজেটের মধ্যে কোন কোন ফোন তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে।
২. স্ক্রিনঃ
কেউ বড় স্ক্রিন ব্যবহার করতে পছন্দ করে, আবার কেউবা ছোট। সেহেতু আপনার পছন্দ অনুসারে আগেই ভেবে রাখুন ৩.৫” নাকি ৫” স্ক্রিনের ফোন আপনি নিবেন। তবে ৩.৫ থেকে ৪” হল স্ট্যান্ডার্ড স্ক্রিন। কারণ স্ক্রিন যত বড় হবে আপনার ফোনের চার্জও কিন্তু কম থাকবে।
৩. ব্যাটারিঃ
একটা ফোনের জন্য ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি বাইরে থাকলে বা ভ্রমনে গেলে এটা আপনাকে ভোগাতে পারে। সেহেতু ব্যাটারি যেন খুব ভালো স্থায়ী হয় এটা খেয়াল করবেন।

৪. কীবোর্ডঃ
অনেকে টাচে কাজ করে মজা পান না, আবার অনেকে কীবোর্ড চুজ করেন না। এক্ষেত্রে আগে ভেবে নিবেন, কোনটা আপনি চান। কারণ এটা খুব জরুরী।
৫. ক্যামেরাঃ
ফোনে ভালো ক্যামেরা সবাই এখন পছন্দ করেন। কারণ ক্যামেরা হল আপনার সৃতির ফ্রেম। আবার আলাদা ক্যামেরা নিয়ে ঘোরা অনেক ঝামেলা। সেহেতু আপনি এটা ভেবে দেখবেন, ক্যামেরা কতো মেগা-পিক্সেল হলে, আপনি আপনার কাজ মেটাতে পারবেন। তবে মিনিমাম ৫ মেগার নিচে হলে ক্যামেরা ভালো হয় না।
৬. ইন্টারনেটঃ
আপনার ফোনে ২জি, ৩জি নাকি ৪জি চান, এগুলো দেখে নিবেন। কারণ যারা ফোনে নেট ইউজ করতে চান, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া ওয়াই-ফাই ও আছে কিনা দেখা উচিত।
৭. মেমোরিঃ
আপনার ফোনের RAM কতো, ইন্টারনাল মেমোরি কত এগুলো অবশ্যই দেখবেন; বিশেষ করে যারা স্মার্ট-ফোন কিনবেন। কারন RAM স্মার্ট-ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এক্সটারনাল কত জিবি ব্যবহার করতে পারবেন, তাও দেখে নিবেন।
৮. ভার্সনঃ
যে ফোনটা কিনবেন, তা লেটেস্ট ভার্সনে কিনা দেখে নিবেন। কারণ লেটেস্ট ভার্সনে সুবিধা বেশি থাকে। যেমন অ্যানড্রয়েড হলে সেটা জেলিবিন নাকি কিটক্যাঁট নাকি সেই ওল্ড ভার্সন স্যান্ডউইচ-আইচক্রিম নাকি জিনজার-বার্ড দেওয়া।
৯. ব্লু-টুথঃ
ব্লু-টুথ আছে কিনা থাকলে কোন ভার্সনে দেখতে হবে।
১০. USB:
অনেক ফোনে USB পোর্ট থাকে না। এটা অনেক ঝামেলা করে, সেহেতু এটা দেখে নিবেন, যে USB আছে কি নাই।
১১. ওয়ারেন্টীঃ
ওয়ারেন্টী কত বছরের এটা অবশ্যই খেয়াল করবেন এবং ওয়ারেন্টী কার্ড ভালভাবে দেখে নিবেন।
১২. প্রসেসরঃ
স্মার্টফোন হলে কোন প্রসেসরে চলে সেটা অবশ্যই দেখবেন। স্পিডটা কত সেটাও দেখতে হবে।
সর্বোপরি ভিডিও কোয়ালিটি কেমন, নেটওয়ার্ক ভালো পাই কিনা, GPS আছে কিনা, E-MAIL করা যায় কিনা, টকটাইম বেশি আছে কিনা, FM RADIO আছে কিনা এগুলো দেখে কেনা উচিত।
সবশেষে কোনটা দেখতে কেমন, কালার কোনটা নিবেন এগুলো দেখেশুনে কিনা উচিত।
যাইহোক আমার মনে হয়, আপনাদের ফোন কিনতে আর অসুবিধা বা দ্বিধাদ্বন্দ্ব হবে না।

Monday, 11 August 2014
বাংলাদেশী মোবাইল অপারেটর গুলোর পাওয়ার মেনু
বিভিন্ন মোবাইল অপারেটরে অনেক সময় এফএনএফ নাম্বার পরিবর্তন, ইন্টারনেট প্যাকেজ নেওয়া, কল ব্লক, কাস্টমার কেয়ার ইত্যাদি কাজে দরকার পরে ওই সার্ভিসের নাম্বার জানা বা কিভাবে করতে হবে তা জানা। যেহেতু আমরা একাধিক অপারেটর ব্যাবহার করি, তাই এত সব নাম্বার মনে রাখাও সম্ভব না। এই কাজটি সহজ করতে প্রত্যেক অপারেটর দিচ্ছে তাদের নিজস্ব পাওয়ার মেনু।
পাওয়ার মেনু হলো এমন একটা মেনু যার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত অপারেটর এরঅনেকগুলি সার্ভিস (এই যেমন এফএনএফ এড করা, চেঞ্জ করা, ডিলেট করা, ওয়েলকাম টিউন সেট করা, কল ব্লক করা, আপনার নাম্বার জানা, ইন্টারনেট সেটিং করা, ইন্টারনেট প্যাকেজ কেনা ইত্যাদি ) করা যায়।
তো চলুন জেনে নিন।
গ্রামীনফোন পাওয়ার মেনুঃ ডায়াল *১১১#
রবি পাওয়ার মেনুঃ ডায়াল *১৪০#
বাংলালিঙ্ক পাওয়ার মেনুঃ ডায়াল *৭৮৯#
এয়ারটেল পাওয়ার মেনুঃ ডায়াল *১২১#
এছাড়া গ্রামীণফোন তৈরি করেছে তাদের নিজস্ব একটি মোবাইল সফটওয়্যার, যা থেকে পাওয়ার মেনুর কাজ আরও সহজ ভাবে করা যাবে।
ডাউনলোড লিঙ্কঃ
JAVA Mobile Link: http://www.getjar.com/GPApp
Android Link: http://bit.ly/gpappandroid
BlackBerry App World: http://bit.ly/GPAppBB

Saturday, 5 July 2014
JAD File থেকে JAR File ডাউনলোড ট্রিক
ট্রিকটি অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। আলোচনায় যাবার আগে এই দুটির মানে জেনে নিই।
JAD = Java Application Description এতে জাভা ফাইলটির তথ্যসমুহ থাকে।
JAR = Java Archive এইটি হলো মূল জাভা ফাইল।
ইদানীং বেশিরভাগ সাইট গেম বা অন্যান্য জাভা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য JAD ভার্সন ব্যবহার করে।
JAD ডাউনলোডে সমস্যা হলোঃ
> ফাইলটি ব্যাকআপ থাকে।
> কারো সাথে শেয়ার করা যায় না।
> কোন কারনে মোবাইল রিসেট করলে আবার ডাউনলোড করতে হয়।
এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে JAR ফাইলটি ডাউনলোড করে নেওয়াই উত্তম।
পদ্ধতি ১:-
> ডাউনলোড পেজটি আসলে অ্যাড্রেস বারে .jad খুজে বের করুন। (মাঝখানে বা শেষে পেয়ে যাবেন)।
> .jad কে .jar বানিয়ে ওকে করুন।
> তাহলেই JAR ফাইল ডাউনলোড শুরু হবে।
এই পদ্ধতিতে কাজ না হলে নিমোক্ত উপায়ে কাজ শুরু করুন।
পদ্ধতি ২:-
> JAD ফাইলটি ডাউনলোড করুন। (Opera, UC browser বা qq Browser ব্যবহার করুন, অবশ্যই ডিফল্ট ব্রাউজার নয়)।
> রিনেম করা যায় এইরকম ফাইল ম্যানেজার দিয়ে Jad ফাইলটিকে txt ফাইলে রিনেম করুন। যেমনঃ nfs.jad থেকে nfs.txt (X-plore বা Fexplore টাইপের ফাইল ম্যানেজার ব্যবহার করুন)।
> TEXT ফাইলটি ওপেন করুন। কিছু হিজিবিজি সংকেত বা শব্দের মধ্য থেকে MIDlet-Jar-Url: খুঁজে বের করুন।
> MIDlet-jar-url: এর পরে যে লিংক পাবেন সেটি দিয়ে JAR ফাইলটি ডাউনলোড করে নিন।
অবশ্যই পেয়ে যাবেন JAR ফাইল।

Friday, 4 July 2014
Symbian Mobile Tips - Bluetooth এ Application আদান প্রদান
Symbian operating handset থেকে mp3 ফাইল সহজে Bluetooth দিয়ে
পাঠানো গেলেও কোন application বা games পাঠানো যায়না। এজন্যে পিসির
সাহায্য নিতে হয়। তবে কিছুটা কৌশলী হলে পিসি ছাড়াই এই কাজটি করা যায়।
এজন্যে যেই ফাইলটি সেন্ড করা প্রয়োজন প্রথমেই সেটি Rename করে শেষের
অংশে .mp3 বসাতে হবে।
যেমন – কোন ফাইল এর নাম যদি motogp.jar হয়, সেটি পরিবর্তন করে
motogp.mp3 লিখতে হবে। এভাবে নাম পরিবর্তনের সময় Warning Message
দেখাতে পারে। এতে ভড়কে যাওয়ার কারণ নেই। এবার সেল ফোনের Bluetooth
on করে সাধারণ নিয়মে যেকোনো সেল ফোনে পাঠানো যাবে। সাধারণত Symbian
সেটে Bluetooth দিয়ে গ্রহন করা ফাইল ইনবক্সে জমা হয়। এই ফাইলটি গ্রহীতার
Handset-এ আবার চালানোর উপযোগী করতে হবে। এরজন্যে আগের ঠিক উল্টা
পদ্ধতি অনুসরণ করে .mp3 কেটে আগে যা ছিল তা লিখে সেভ করতে হবে।

Subscribe to:
Posts (Atom)